গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন সফল হয়েছে
- আপডেট সময় : ১২:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ২১০০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব,রুবাইয়াত ইয়াসমিন।
গফরগাঁও উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারী,শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতি তে গফরগাঁও উপজেলার অডিটোরিয়ামটি ছিলো আনন্দে ভরপুর।
সভাপতির বক্তব্যে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব,রুবাইয়াত ইয়াসমিন বলেন,১৬ ই ডিসেম্বর বাঙ্গালী জাতির জীবনে একটি সবচাইতে গৌরব উজ্জ্বল দিন আর এই গৌরব অর্জন টা সম্ভব করেছে যারা তাদের জন্যই আজকের আয়োজন।তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গের উদ্দেশ্যে বলেন, আপনাদের ত্যাগের তিতিক্ষার, দুঃসাহসিকতায় আজকের এই স্বাধীন সার্বভৌম দেশ, তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ৭১’এর রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ও তরুণ প্রজন্মের শহীদদের এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের।তাছাড়া তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উপস্থিত, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মান জানান।
পরে দুপুরে খাবার বিতরণ শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।























