যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ১২:২৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ২১৩৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 54 তম মহান বিজয় দিবস। সোমাবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩১ বার তোপধ্বনিতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।
এদিকে জেলার পৌরপার্কে জমায়েত হয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামি। করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শান্তিমোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার, সহ-সেক্রেটারি মোখলেসুর রহমান, আব্দুল হাসান প্রমূখ।
অন্যদিকে জেলা বিএনপির দুই গ্রুপের পক্ষ থেকেও পৃথক পৃথক র্যালি বের করা হয়।
শিবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনেও পালিত হয় মহান বিজয় দিবস। উপজেলা চত্বরে নির্মিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামির শিবগঞ্জ শাখার আয়োজনে সকাল 10টায় শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে পৌর জামায়াতের নেতাকর্মীরা র্যালী বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুল মাঠে শেষ হয়। উপস্থিত ছিলেন উপজেলা আমির সাদিকুল ইসলাম, উপজেরা সেক্রেটারী বাবুল ইসলাম, পৌর আমির আবু বকল সিদ্দিক, পৌর সেক্রেটারী আব্দুর রউফ সহ জামায়াত ও শিবিরের অনেক নেতাকর্মী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসার সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ বাবু, অধ্যাপক আবুল বাশার, জানিবুল ইসলাম জোসি, গোলাম কবির, রেজাউল করিম, মোখলেসুর রহমান সহ অনেক নেতাকর্মী।
**গোমস্তাপুর:
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর জামায়াতের নেতাকর্মীরা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে র্যালী বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন ড. মু. মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম বকুল, ইমামুল হুদা, মাওলানা মশিউর রহমান, মনিরুজ্জামান ডাবলু, মানিক রায়হান, শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম সহ আরও অনেকে।
গোমস্তাপুর উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে সারাদেশের ন্যায় মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, পুষ্প অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে দলটি।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রহনপুর আহম্মাদী বেগম উচ্চ বিদ্যালয় (এবি স্কুল) সরকারি মাঠে সেখানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে আয়োজিত র্যালী ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন ফজলুর রহমান, রফিকুল ইসলাম রাজ, যুবনেতা সাজ্জাদ হোসেন, পিয়ারুল ইসলাম, আব্দুল্লাহ, জুয়েল, প্রমূখসহ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা























