শিরোনাম ::
ফেনীতে যথাযোগ্য মর্যাদা বিজয় দিবস পালিত
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ২১১৩ বার পড়া হয়েছে
আফতাব মমিন ফেনী প্রতিনিধি
ফেনীতে নানান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি আরম্ভ হয়, এর পর পর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান এর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,
এর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য যুদ্ধকালীন ফেনী মহকুমার বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন ভিপি জয়নাল এর নেতৃত্বে ফেনী জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জেলা জামাতে ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। ফেনী সার্কিট হাউজ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের মেলা অনুষ্ঠিত উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সম্মানে ফেনী জেলা প্রশাসকের উদ্যোগে সংবর্ধনা আয়োজন করা হয়।
এছাড়াও সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়।
ট্যাগস :























