ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ২১৪৭ বার পড়া হয়েছে

কুমিল্লা আড়াইওড়া উত্তরপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে কুমিল্লা সদর উপজেলার পালপাড়া আড়াইওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের আড়াইওড়া গ্রামের খলিল রহমানের ছেলে আহাদ রহমান, বুড়িচং উপজেলার নিমসার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন হোসেন, বুড়িচং উপজেলার ভুবনগর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে ভিডিও ক্যামেরাম্যান মিনহাজুল ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলো আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা সবার মৃত্যু হয়েছে।

কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম জানান, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ফিরে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন

আপডেট সময় : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪