আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকসা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০১:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ২১০৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকসা গ্যারেজের মালিককে হত্যা করে অটোরিকসা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার লালপুর ইউপির বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া (৬০) একই উপজেলার আড়াইসিধা ইউপির মাধুরপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকালে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা এসে তাকে মৃত দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন বলেন, রাতে বিল্লাল অটোরিকসা চালিয় কোথাও যাচ্ছিলো। অটোরিকসায় যাত্রী বেশে কয়েকজন উঠে তাকে হত্যা করে অটোরিকসাটি নিয়ে যায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরে জানান, নিহতের পিঠে ছুড়িকাঘাত রয়েছে। গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হেচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চয়ন বিশ্বাস






















