ফুলবাড়ী থানা পুলিশের চৌকস ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম
- আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ২০৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের চৌকোস অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলামের দিক নির্দেশনায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
থানা তদন্ত ওসি মো. আব্দুল্লাহ আল মামুন দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে । গত ১৮ ডিসেম্বর সঙ্গীয়সহ ফোর্স নিয়ে ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহারের কুখ্যাত ছেলে ও স্ত্রী মো. আলাল হোসেন (৩২) মোছা. বুলি বেগম (৬৫) কে ১০১ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
১৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার সময় কাজিহাল ইউনিয়নের নলপুকুর গ্রামের ইউ কলার বাগানের ভিতর থেকে মো. বাইদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম ( ২৮) কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে।
খয়ের বাড়ি ইউনিয়নের মো. মন্টু সরকারের ছেলে মো.শফিকুল ইসলাম সাজ্জাদ, রাজরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত শমসের আলী মণ্ডলের ছেলে এরশাদুল হকসহ দুইজনকে একশত টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করার পর থেকে পুলিশ বাহিনীর গৌরব গাথা ঐতিহাসিক বুকে লালন করে সততার নিষ্ঠার সাথে মাদক বিরোধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।






















