ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ফেনী পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক এর কার্যালয়ের  সুত্রমতে ফেনী জেলায় ১০২ টি বৈধ-অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৫ টি বৈধ, ৫৭টি অবৈধ।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোছাম্মৎ শওকত আরা কলি এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে  অবৈধ ইটভাটায় ইট উৎপাদন করে যাচ্ছে অবৈধ ইটভাটার মালিকগণ।
এমতাবস্থায় দৈনিক বঙ্গ সংবাদে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের সহায়তায় ২ জানুয়ারি বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সোনাগাজী ব্রিক নামে অবৈধ ইটভাটার মালিক কে ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তুষার ব্রিক নামে আরেকটি ইটভাটার আংশিক ভেঙ্গে দিয়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযান পরিচালনা করেন। এই সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা সেনা ক্যাম্প এর পক্ষ থেকে অভিযানে সহায়তা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন জনস্বার্থে অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫