শিরোনাম ::
রাজধানী পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর পুরানা পল্টনে একটি চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্বিতীয় তলায় একটি ল চেম্বার রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত।
প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ট্যাগস :






















