শিরোনাম ::
বাংলাবাজারে এবি পার্টি মতবিনিময় সভা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ২১০৩ বার পড়া হয়েছে
জহিরুল ইসলাম মিটুল চৌধুরীঃ
এবি পার্টি ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় বাংলাবাজারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঠাননগর ইউনিয়নের প্রধান সমন্বয়ক আমান মোল্লার সভাপতিতে ও উপ-প্রধান সমন্বয়ক মো তুষার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলার নেতা প্রকৌশলী শাহ আলম বাদল,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া উপজেলার প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল, এবি যুব পার্টি ছাগলনাইয়ার সমন্বয়ক আব্দুর রহমান শাকিল, সহ-সমন্বয়ক আজিম উদ্দিন সাকিব, যুগ্ম সমন্বয়ক তারেক মজুমদার সভায় আরও উপস্থিত ছিলেন পাঠাননগর ইউনিয়নের সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ মো: বাবু,বেলাল,ফারুক,সাগর,একরাম রাশেদ,বেলাল,হোসেন,আবু আহমেদ, আরিফ, নুর জামাল,মো সবুজ, আমিনুলসহ অন্যান্যরা।
সভা শেষে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল ২০২৫ এর পোস্টার উন্মোচন করা হয় এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম জাতীয় কাউন্সিলের সফল আয়োজনের বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ মাদক ও সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং ন্যায়ের পথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এবি পার্টি ছাগলনাইয়া শাখা সবসময় ন্যায়, মানবিক মূল্যবোধ এবং সমৃদ্ধ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
ট্যাগস :






















