ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে দুটি বাসের ধাক্কা, পুড়ে নিহত ৪

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স এবং দুটি চলন্ত বাসের মধ্যে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, তারা রাত ২টার সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে দুটি বাসের ধাক্কা, পুড়ে নিহত ৪

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫