ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে চুরি করতে গিয়ে গৃহকর্মী হত্যা মাললায় রাপি কে গ্রেপ্তার করেছে পিবিআই

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে
আফতাব মমিন, ফেনী প্রতিনিধি
ফেনী পৌরসভার ০৬ নং ওয়ার্ড ফলেশ্বরে সাবেক কাউন্সিলর ফারুক এর বাসায় ২৬ ডিসেম্বর জুয়ার টাকার জন্য চুরি করতে গিয়ে গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবির আল রাফি (২০) কে গ্রেপ্তার করেছে ফেনী পিবিআই।
পিবিআই সুত্রে জানা যায়, ফেনী পৌর ৬ নং ওয়ার্ড ফলেশ্বরে গত ২৬ ডিসেম্বর সাবেক কাউন্সিলর ফারুক এর বাসায় থেকে মাসুদা খাতুন নামে এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গৃহকর্মীর ছেলে জাফর(৪৫) তার মায়ের হত্যা মামলা করলে (ফেনী সদর থানার মামলা নং-৪৬, ২৭/১২/২০২৪) ফেনীর পিবিআই তদন্তকালে সিসি ক্যামেরা পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি সহায়তায় ফেনীর একটি বেসরকারি ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র নোয়াখালী জেলার সদর উপজেলা চর মটুয়া গ্রামের (আনোয়ার মেম্বার বাড়ী) মেজবাহ উদ্দিন ও কুলছুম আরা বেগম এর পুত্র আবির আল রাফি কে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙ্গের চেক শার্ট তাহার দেখানো মতে উদ্ধারপূর্বক জব্দ করে।
পিবিআই পুলিশ সুপার আরও জানান, আসামি রাফি বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল।
একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে উঠে। এমতাবস্থায় রাফি তাহার পিতার নিকট থেকে একটি ল্যাপটপ ক্রয়ের কথা বলে ৪০ হাজার টাকা বাড়ী থেকে নিয়ে আসে। উক্ত টাকাও সে জুয়া খেলায় উড়িয়ে সাবেক কমিশনার ফারুকের বাসায় চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম(৬৫) দেখে চিৎকার করে আটকানোর চেষ্টা করলে আসামি রাফি ভিকটিম মাসুদা কে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঐ রাত্রে ফেনী মডেল থানা পুলিশ নিহত গৃহকর্মী মাসুদা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে।
নিহত মাসুদা খাতুন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পিঠাপাশারি গ্রামের দুরুল আফছারের বাড়ির মোহাম্মদ সিরাজ এর স্ত্রী।
ফেনী পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী আজ এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে চুরি করতে গিয়ে গৃহকর্মী হত্যা মাললায় রাপি কে গ্রেপ্তার করেছে পিবিআই

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫