সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশনে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ
- আপডেট সময় : ১১:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন ঢালাই মোরের পাশে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
১২ ই জানুয়ারী রবিবার রাতে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান এর পক্ষ থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় মেহেদী হাসান বলেন, আমি বিগত দিনগুলোতে এই এলাকার জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমি সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছি ।
এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে এবং তার মানবিক উদ্যোগগুলোর প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন ডাক্তার কামরুজ্জামান রিপন, সাভার সরকারি কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান পিয়াস, সাভার পৌর ছাত্রদল নেতা মো: শহিদুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।






















