ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীর দাগনভূঞায় কৃষক প্রশিক্ষণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ২১৩২ বার পড়া হয়েছে

উত্তম কৃষি চর্চা (জিএপি) নিয়ে কৃষকদের সার্টিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি অফিস। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া।
দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করেন। শেষে কৃষক কৃষাণীদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।

মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এয়াড়াও মৌসুম ভিত্তিক বিভিন্ন প্রকার নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল এর উপর আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীর দাগনভূঞায় কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫