ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আশুলিয়ায় জুলাই বিপ্লবের হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলার চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে গত বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো: তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মরহুম ঠান্ডু পালোয়ানের ছেলে মো: মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া এলাকার মরহুম আহমেদ জলিল মাষ্টারের ছেলে মো: আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি ও আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মরহুম মুজিবুল হকের ছেলে মো: মমিনুল হক (৪৫)।
পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ ও কয়েক শ’ লোক আহত হয়। এ ঘটনায় আহতদের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আশুলিয়ায় জুলাই বিপ্লবের হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫