ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ অবস্থায় বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ফ্লাইট থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসে। ফ্লাইটের ভিতর বোমার সন্ধানে তল্লাশি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি

আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫