ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গণযোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ২১১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার। প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণযোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫