কালীগঞ্জে ইট ভাটায় লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার, রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ গোলাম আসিফ রহমান, পরিদর্শক পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট এর
নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের এসআই নুরুল হক এর সঙ্গীয় ফোর্স, আনসার সদস্যের সহযোগিতায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের মেসার্স বিবিএমসি ব্রিক্সস ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভাটাটি বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার,যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এসব অপরাধের দায়ে ইট ভাটা মালিক আতাউর রহমান কে একলাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উপজেলার আর একটি ইটভাটা এমজেএ ব্রিক্সস ২ ইট ভাটায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্য মূলক আচরণ ও অসহযোগিতার অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম তানভীর সাবুর বিরুদ্ধে।
প্রশাসনকে অসৌজন্যমূলক আচরণ ও অসহযোগিতা করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।
জানা গেছে ইতিপূর্বে গত ১০ই জানুয়ারি দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় একই ইটভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে সুধাংশু রায় নামে একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। পরে তিনি মুচলেকা নিয়ে ছেড়ে দেন বলে জানা গেছে।
এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।






















