ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

ফেনীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ইটভাটা মালিককে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে। সোমবার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। তারমধ্যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার আমিন ব্রিকসের চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না বলে মুচলেকা নেওয়া হয়। অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫