ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জীবিতরা যেন মৃতদের তালিকায় না যায় : ইসি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় যেন ফেলা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে।এই অবস্থায়, অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জীবিতরা যেন মৃতদের তালিকায় না যায় : ইসি

আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫