যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, কী নিয়ে আলোচনা?
- আপডেট সময় : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সাথে দেখা করেছেন এবং সন্ত্রাসবাদ ও উদীয়মান হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
হিন্দু-আমেরিকান গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার নিয়োগের জন্য অভিনন্দনও জানিয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার তুলসির নিয়োগের বিষয়টি মার্কিন সিনেটে অনুমোদন পায়।
বৈঠকের পর এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মোদি লেখেন,
ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সাথে সাক্ষাৎ করেছি। তার নিয়োগ চূড়ান্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি। ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।


























