ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দৈনিক বঙ্গসংবাদে প্রতিবেদনের ফলে ফেনী’র ফুলগাজীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান 

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে
পরিবেশ অধিদপ্তর তথ্যানুযায়ী ফেনী জেলার  ফুলগাজী উপজেলায় ১৮টি ইটভাটা রয়েছে, তন্মধ্যে ৭টি বৈধ, ১১ টি অবৈধ। বাস্তবচিত্রে ১৩/১৪টি ইটভাটা রয়েছে বর্তমানে চলমান, তবে কোনটিই পরিবেশ ছাড়পত্র নেই। ইট ভাটার মালিকগণ খুব প্রভাবশালি হওয়ায় ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর অবৈধ ভাবে ইট উৎপাদন করে যাচ্ছে।
এমতাবস্থায় ইটভাটার আশেপাশে বসবাসকারী স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং দৈনিক বঙ্গসংবাদ পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ফলে বুধবার ১৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ান উল ইসলাম অভিযান পরিচালনা করে আনন্দপুর ইউনিয়নে দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস নামে অবৈধ দু’টি ইটভাটার চুল্লী ভেঙ্গে গুটিয়ে দিয়ে, পানি দিয়ে আগুন নিভানো এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে কালিরহাটে রুপালি ব্রিকস নামে আরেকটি ইটভাটা কে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ফেনীর সহকারি পরিচালক তানভির হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজওয়ান উল ইসলাম জানান, অভিযানে ছাড়পত্র ও নবায়ন না থাকায়, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কি.মি এর  আশেপাশে ইটভাটা হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে দুটি ব্রিকস ইটভাটার চুল্লী ভেঙে ফেলে ও পানি দিয়ে আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং মেসার্স রুলালী ব্রিকস ইটভাটা কে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি, সহকারি পরিচালক তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনীর একটি টিম, জেলা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ টিম সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক শওকত আরা কলি জানান, জেলা প্রশাসন ও পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত কয়েকদিন যাবৎ ফেনী জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম এর নির্দেশে জেলা বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটা ভেঙ্গে গুটিয়ে দিয়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, পানি ছিটিয়ে আগুন নিভিয়ে এবং ফসলি জমির টপসয়েল (মাটি) কাটা বন্ধে অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দৈনিক বঙ্গসংবাদে প্রতিবেদনের ফলে ফেনী’র ফুলগাজীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান 

আপডেট সময় : ০১:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫