ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল, নগট টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের ডেইরী গেট এলাকায় এ ঘটনা ঘটে।
বাস যাত্রী লিটন জানায়, আমি একজন ব্যবসায়ী। বিকেলে শুভযাত্রা বাসে করে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলাম। সন্ধ্যায় সাভারে পৌঁছালে সিটি সেন্টারের সামনে থেকে কয়েক জন যাত্রীবেশে বাসে ওঠে। পরে তারা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র লুট করে সিএনবি এলাকায় নেমে যায় বলে জানান তিনি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাসটি ছিলো। তারা তাদের সহপাঠীদের খবর দিয়ে বাসটি আটক করে সাভার মডেল থানায় ড্রাইভার, হেলপার ও কন্ট্রাকটরকে হস্তান্তর করেন। সাভার মডেল থানা পুলিশ সেই তিনজনকে আটক করেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আমাদের থানা পুলিশের একটি টিম কাজ করছে। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

আপডেট সময় : ০২:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫