ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু সাধারণ সম্পাদক ফয়সাল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ  আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ইমু ইমরান সভাপতি এবং আহমেদ ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া, রায়হান মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যে বিশিষ্ট কমিটির অনুমোদন  দেওয়া হয়েছে। সেই সাথে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্রদলের একাধিক নেতার মতে, এ কমিটিতে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা রাজপথে থেকে দমন-পীড়নের শিকার হয়েছেন, মামলার মুখোমুখি হয়েছেন এবং দলের সংকটময় সময়ে নিরলস পরিশ্রম করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা  বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকব।”

অন্যদিকে, একই দিনে সাভার মডেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু সাধারণ সম্পাদক ফয়সাল

আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫