ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক-এর পরিচয়পত্র পেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২১১০ বার পড়া হয়েছে

ডাল্টন জহির (পর্তুগাল থেকে ):

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক গত ৩১ মার্চ ২০২৫ তারিখে “প্যালাসিও দ্যা বেলেম”-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা ’র নিকট তাঁর পরিচয় পত্র পেশ করেন।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে “বাংলাদেশ ভবন” হতে প্রথমে প্রাসা দো ইম্পেরিও (জেরোনিমোস)-এ প্রথম গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে “প্যালাসিও দ্যা বেলেম” প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং এ সময় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পর্তুগালের রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদানকালে সিভিল হাউসের প্রধান ফার্নান্দো ফুর্তুয়োসো দে মেলো, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা মারিয়া আমেলিয়া মাইও দ্যা পাইভা, পররাষ্ট্র সচিব ড. নুনো সাম্পাইও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল রাষ্ট্রদূত ফ্রান্সিসকো রিবেইরো তেলেস উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র ‍উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর শুভেচ্ছা পৌঁছে দেন। পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন-কে তাঁর শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর আলোকপাত করেন। তিনি পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। পর্তুগালে দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও পর্তুগাল এর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পর্তুগিজ রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পর্তুগাল সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক-এর পরিচয়পত্র পেশ

আপডেট সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫