ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

স্বস্তির ঈদযাত্রার শেষদিনে বিলম্বে ট্রেনযাত্রা, যাত্রীদের ক্ষোভ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২০৮২ বার পড়া হয়েছে

স্বস্তির ঈদযাত্রার শেষদিনে বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। রোববার (৬ এপ্রিল) রংপুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন দুই থেকে আড়াইঘণ্টা দেরিতে কমলাপুর পৌঁছে। এদিন ট্রেনের ছাদেও দেখা যায় যাত্রীর ভিড়। তবে, ছুটির শেষদিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে।

সরেজমিনে রাজধানীর কমলাপুর ঘুরে দেখা যায়, কিছুটা স্বস্তি ও ভোগান্তিহীন যাত্রার আশায় ঈদের ছুটির শেষদিনে রাজধানী ছাড়তে গিয়ে কিছু যাত্রীর চোখমুখে রাজ্যের হতাশা! শিশু থেকে বৃদ্ধ সবাই যেন বিরক্ত! চট্রগ্রামগামী পৌনে ৯টার লোকাল এক্সপ্রেসের সময় পার হলেও ছাড়ার কোন নাম নেই।

বিলম্বের এই ট্রেন ছাড়া নিয়ে তাই অস্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অবশ্য প্রিয় মানুষগুলোর সান্নিধ্যে যাওয়ার উত্তেজনা প্রকাশ করতেও ভোলেননি তারা।

আজ সকালে রাজধানীতে যে ট্রেনগুলো প্রবেশ করেছে তারও অনেকগুলোই বিলম্বে কমলাপুর পৌঁছে। রংপুর এক্সপ্রেস প্রায় তিনঘণ্টা দেরিতে আসে, বুড়িমারি এক্সপ্রেসও দুইঘণ্টা বিলম্বে রাজধানীতে পৌঁছে।

তবে, বিলম্বে ট্রেন যাত্রা নিয়ে কোন সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্বস্তির ঈদযাত্রার শেষদিনে বিলম্বে ট্রেনযাত্রা, যাত্রীদের ক্ষোভ

আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫