ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ; উত্তাল সাভার-আশুলিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ সাধারণ জনতা। সোমবার বিকেলে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এসময় জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সেক্রেটারি লুতফর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌরসভার আমীর আজিজুর রহমান ও সাভার থানা আমীর মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশে ঢাকা ১৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে জেলা আমীর দেলোয়ার হোসাইন বলেন, “আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।” এছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’ ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’।

বিক্ষোভ মিছিলে জামগড়া এলাকার বিভিন্ন গার্মেন্টস শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও কিছুক্ষণ পরেই যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।
এছাড়া ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ধামরাইয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ; উত্তাল সাভার-আশুলিয়া

আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫