ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

গাজাবাসীর ওপর দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান,  সিনিয়র সহ সভাপতি হাসিবুর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব, সাভার মডেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আলম ও সাধারণ সম্পাদক মাহদিন রহমান,

সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক রিচওয়েল দেওয়ান, সহ-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম আহাদ,

প্রচার সম্পাদক নির্জন আলামিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

  1. সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১১:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫