ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর।

সফরের সঙ্গে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বাসসকে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদলটির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন এ সময় অ্যান্ড্রু হেরাপের সঙ্গে যোগ দিতে পারেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫