ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার হুমকি, অভিযোগ ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই’র বিরুদ্ধে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে অসহায় এক পরিবারের সদস্য হিন্দু থেকে মুসলিম হওয়া কাজল নামের একজনকে দের লাখ টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার হুমকি দেন এবং বসতবাড়ি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি থানায় কর্মরত এসআই মাসুদ জামালীর বিরুদ্ধে।

এসআই মাসুদ জামালি কাজলকে ফোন করে বলেন, টেহা বাও ওইছে, কাজল বলেন আমি টেহা কইত্তে দেম। টেহা কইত্তে দিবে এটা আমার দেহার দরকার নাই। মাদক ব্যবসা করতাসোস কাম করতাসোস সমস্যাটা কি, এহন টেহা বাও হইছে কি না এটা জানবার চাই। টেহা কইত্তেদেম স্যার, টেহা বাও করে দিবি। এহন যদি আমারে মাইরাও ফালাইন টেহা দিবার পাইতাম না স্যার। তাইলে আমি আমার কাম করমো, এটা মনে রাখিস। যদি আমি কোন অন্যায় করে থাকি আমারে যত্তানি মন চায় তত্তানি জুতাদিয়া বাইরাইন। আমি জুতা দিয়া বাইরামু না ১০টা মামলা দিমু বলে দিতাছি। এহনও বলতাছি, মনে কর যে জেই কয় মাস চাকরি করি মাসে ৪ টা কইরা মামলা দিমু আর যেদিন দরমু ওইদিন তরে সহ মামলা দিমু।

একাধিক অভিযোগ রয়েছে পুলিশের এই এসআই এর বিরুদ্ধে, গত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময় জেলা গোয়েন্দা সংস্থা ময়মনসিংহে কর্মরত থাকা অবস্থায় ঢাকার এক ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসিয়ে মামলা দেন। পরে ওই ব্যক্তি মিথ্যা মামলা থেকে জামিনে বেড়িয়ে আদালতে এসআই মাছুদ জামালীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলা থেকে বাঁচতে বাদিকে ১৮ লাখ টাকা দিয়ে মীমাংসা করেন তিনি। তার পর এসব কর্মকান্ডের ঘটনায় জড়িত হওয়ার কারণে পরবর্তীতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা থেকে তাকে বদলি করা হয়।

এরপর বিভিন্ন জায়গায় তদবির করে পুনরায় কোতোয়ালি থানায় আসেন এসআই মাছুদ জামালী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির কোন নেতাকেও ছাড়দেননি তিনি। কামিয়েছেন লাখ লাখ টাকা।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে ময়মনসিংহের কাজল মিয়া নামের এক অসহায় মানুষটি এ অভিযোগ করেন। কাজল শুম্ভুঞ্জের বাসিন্দা।

যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই এসআইয়ের নাম মাসুদ জামালি। এবিষয়ে পুলিশ সুপারকে কল দিলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে কোতোয়ালি থানার (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, তার ব্যাক্তিগত বিষয় নিয়ে আমরা থানা পুলিশ দায়ি নই, আমি ব্যক্তির দায় কখনো নিবো না। আমি ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে জানাচ্ছি বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার হুমকি, অভিযোগ ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই’র বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫