শিরোনাম ::
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজীর আয়োজনে বীজ ও সার বিতরণ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২১৩৮ বার পড়া হয়েছে
আফতাব মমিন ভূঞা
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সার-বীজ বিতরণ করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, মাঠ কর্মকর্তাগণ, উপকার ভোগি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ২১৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমন উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
ট্যাগস :
আফতাব মমিন ভূঞা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজীর আয়োজনে বীজ ও সার বিতরণ বিনামূল্যে বীজ ও সার বিতরণ সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান






















