ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

বিজিবি জানায়, আটককৃতরা জানিয়েছেন চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, নতুন করে পুশইন করা ৪৮ জনসহ মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এছাড়া আরো কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট সময় : ১২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫