শিরোনাম ::
মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২১২২ বার পড়া হয়েছে
সরকারের সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য দিয়েছেন।
শফিকুল আলম লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।’
তিনি আরও লিখেছেন, ‘২০২৫ সালের জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট
মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।’
প্রেস সচিব লিখেছেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।’
সবশেষে তিনি লিখেছেন, ‘খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’
ট্যাগস :


























