ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কক্সবাজারে সাগরে ৩ চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২১১৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান সাবাব।

এছাড়া নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা সবাই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন এবং আরবি বিভাগের একজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। রাতে হিমছড়িতে অবস্থান করে সকালে সৈকতে যান তাঁরা। এরপর তিনজন সমুদ্রে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিন জন।

প্রত্যক্ষদর্শী একজন সহপাঠী জানান, পানি স্বাভাবিক ছিলো, কিন্তু হঠাৎ একটা বড় ঢেউ এসে সবকিছু উল্টে দিল। আমরা চিৎকার করে স্থানীয় জেলেদের ডাকলাম। তাঁরা ছুটে এলেও সাবাবকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেল। বাকি দুজনের এখনও কোনো খোঁজ নেই।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ কামাল চৌধুরী বলেন, তাঁরা নিজেদের উদ্যোগেই কক্সবাজারে গিয়েছিলেন। একজনের লাশ উদ্ধার হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ। স্থানীয় প্রশাসন ও জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কক্সবাজারে সাগরে ৩ চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫