শিরোনাম ::
৪৪ তম বিসিএসে
বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালপুর জেলার কৃতি সন্তানদের পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় –
মোঃ আহসান হাবীব সুমন,
- আপডেট সময় : ০২:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২২৫৩ বার পড়া হয়েছে
জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪৪ তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালপুর জেলার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মান্যবর পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার নবীন প্রশাসনিক কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাজু আহম্মেদ।
ট্যাগস :























