ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • আপডেট সময় : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ২১৫২ বার পড়া হয়েছে

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে মাদ্রাসাছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে ১৬ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবকসহ তিনজন এবং সহায়তার অভিযোগে এক কিশোরীর নামে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

আসামিদের মধ্যে বুধবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিরা হলো কেচি রাকিব (২৫) ও আশিক (২০)। ঘটনার পর থেকে তারা পলাতক। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রোববার ভুক্তভোগী মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এক কিশোরী। পরদিন সকালে ভুক্তভোগীর মা জানতে পারেন, এলাকার এক ব্যক্তির বাড়ির বারান্দায় তাঁর মেয়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভুক্তভোগীর মা জানান, গ্রেপ্তার কিশোর ও পলাতক কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকার একজনের বাড়িতে ভাড়া থাকত। ওই কিশোরীর ডাকে রোববার বাসা থেকে বের হয় ভুক্তভোগী। রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে কিশোরীর সহায়তায় রাকিব, আশিক ও গ্রেপ্তার কিশোর মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫