ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভা থেকে সরাসরি বার্ন ইউনিটে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মহাসচিব সেখানে গিয়েছেন।

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যানটিন ভবনের ছাদে গিয়ে পড়ে বিমানটি।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক তথ্যে জানা যায়, এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫