ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
বিমান বিধ্বস্ত

পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আইএসপিআরও ১৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত ১৬৪ জন ছয়টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিমান বিধ্বস্ত

পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট

আপডেট সময় : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫