ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জানাজা শেষে বিমানে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর পথে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

জানাজা শেষে বিমানে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর পথে। ছবি: সংগৃহীত।

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা শেষ হয়েছে। জানাজা শেষে বিমানবাহিনীর একটি বিমানে তৌকিরের মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের দিকে নিহত পাইলটের জানাজা রাজধানীর কুর্মিটোলায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বিমানবাহিনীর একটি বিমানে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

মরদেহবাহী বিমানে তৌকিরের বাবা ও মামাসহ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

জানা গেছে, তৌকির ইসলাম সাগরের দাফন হবে রাজশাহীতে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার কবর। বিকেলে রাজশাহীতে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাইলট তৌকিরের চাচা মতিউর রহমান।

তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর তৌকিরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর বিকেলে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।

গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনা মোকাবিলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জানাজা শেষে বিমানে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর পথে

আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫