ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ২ টার দিকে পুলিশের বাঁধা উপেক্ষা করে এ ঘেরাও কর্মসূচী পালন করেন তারা।

এর আগে, দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা।

শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫