ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। সেখানে লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’

পরে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।রিপন দে নামে একজন লিখেছেন, ‘এটা কি? যাদের বাচ্চা নিখোঁজ এবং হাসপাতালে মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করছে তারা যখন এসব দেখবে তাদের মানসিক অবস্থা কি হবে?’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে

আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫