ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সোনাগাজীর মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আফতাব মুমিন ভূঁইয়া ( ফেনীর জেলা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ২২৭৮ বার পড়া হয়েছে

ঢাকাস্থ সোনাগাজী সমিতি উদ্যোগে মুছাপুর রেগুলেটর ‍পুনঃনির্মাণের দাবিতে ২ আগস্ট শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়ে।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ায় নদীভাঙন শুরু হয়, এতে ফেনীর সোনাগাজীর চারটি ইউনিয়ন ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের বহু বাড়ি-ঘর নদী-গর্ভে বিলীন হয়ে গেছে।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মুছাপুর রেগুলেটর টেকসইভাবে পুনঃনির্মাণ করে সোনাগাজীবাসীকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, সোনাগাজীবাসীকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ পরিসরে আন্দোলন করা হবে বলে জানান বক্তারা।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সোনাগাজী সমিতি  সভাপতি সিআইপি মেসবাহ উদ্দিন কিসলু খান,

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজীর কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর ম্যানেজিং ডিরেক্টর এম আবদুল্লাহ।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সমিতির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  সমিতির সহসভাপতি মাহবুবুল হক মিল্লাত, মো, ইব্রাহিম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালাহউদ্দিন শিমুল, সলিম উল্লাহ সেলিম, সুলতান মো, কামাল উদ্দিন, ইঞ্জিঃ নুর আলম সোহেল, কোষাধ্যক্ষ নুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হাই পিএএ, সাংবাদিক আমির হোসেন জনি, শাহাদাত হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আকরাম হোসেন রিংকু,  তথ্য সম্পাদক মোরশেদ আলম প্রিন্স।

এ গণদাবীর পক্ষে সংহতি প্রকাশ করেন,  চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  শামসুদ্দিন খোকন, বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল, সোনাগাজী প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঞা প্রমূখ। এসময় সমিতির সদস্যবৃন্দ ও ঢাকায় বসবাসকারী বিপুল সংখ্যক সোনাগাজীর বাসিন্দা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোনাগাজীর মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫