ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চট্টগ্রাম সার্কিট হাউজে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, “আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।” চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে।” এ সময় জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক চট্টগ্রাম উভয়ই ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রাম সার্কিট হাউজে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার

আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫