শিরোনাম ::
ছাগলনাইয়ায় বিদেশি সিগারেটসহ ১ জন গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২১০২ বার পড়া হয়েছে
ফেনী’র ছাগলনাইয়া থানার ঘোপালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জব্দ করা হয় ২০০ বক্স PATRON ব্র্যান্ডের সিগারেট, যার মোট পরিমাণ ২০,০০০ (বিশ হাজার) প্যাকেট এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ আগস্ট রাতে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহুরীগঞ্জে অবস্থিত ইকবাল সিএনজি পাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক করা হয় আকতার কামাল (৪৯), পিতা- মৃত বদিউল আলম, সাং- হাদুরপাড়া, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। এব্যাপারে ছাগলনাইয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :






















