শিরোনাম ::
সোনাগাজীতে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২১৫৪ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত্রে পাইকপাড়া মজু মিয়ার মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দোনলা বন্দুক, দুটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি (কার্তুজ), দুটি কিরিচ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল থানায় এনে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :






















