ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সরকার গণঅভ্যুত্থানে হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে: আখতার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২১৪২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রে এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই গণআন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এক বছরের সরকার আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ ঘোষণাপত্রে রয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

আখতার হোসেন বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, উপনিবেশ বিরোধী লড়াই ৪৭-কে এখানে উল্লেখ করা হয়নি। ৪৭, ৭১ এবং ২৪ এর আন্দোলন ঘোষণাপত্রকে সমৃদ্ধ করতে পারতো।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিসিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র সমৃদ্ধ হতো।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবি আমরা জানিয়ে এসেছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করা হয়। এ সময় প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সরকার গণঅভ্যুত্থানে হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে: আখতার

আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫