ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠাঁই নেই’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২১২৭ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপির ভেতরে ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে জিয়ার সৈনিকেরা তাদের দাঁতভাঙা জবাব দেবে। সমাজে, রাজনীতিতে, দেশগঠনে ও দেশসেবায় দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই নেই।

বুধবার দুপুরে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক, বাংলাদেশের অভিভাবক। যারা শহীদ হয়েছে সেই শহীদদেরও অভিভাবক। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন তিনি। তারেক রহমান এই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের অভিভাবক, নির্যাতিত মানুষের অভিভাবক।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, শহীদ দীপ্তকে এই লেকের ভেতরে মেরে ফেলা হয়েছিল। শহীদ দীপ্তদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু আজকে শহীদ রোমানদের খবর কে রাখে? আজকে রোমান, তৌহিদ, দীপ্তকে আমরা গভীরভাবে স্মরণ করছি। তারা আমাদের কাছে আকাশের তারার মতো—আমরা তাদের ভুলতে পারবো না।

এ সময় মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীসহ ৫ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠাঁই নেই’

আপডেট সময় : ০৪:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫