ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। তার জন্যই এর নাম অন্তর্বর্তী সরকার।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, আমি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করি- গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত ১৬ বছরকে রিভিউ করলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন-আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের নিশ্চয়ই মনে আছে এক বছর আগের ঘটনা। জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে সাবেক প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা কে কী বলেছিলেন-তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা! ওটাকে কি আমি সাংবাদিকতা বলব? রক্ষা করব তাকে, আপনি বলুন আমাকে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে। কিন্তু বেশ কিছু বাধার কারণে তা সম্ভব হয় না। এর মধ্যে অন্যতম বাধা হিসেবে গণমাধ্যমগুলোর নিজেদের করপোরেট স্বার্থ অনুসরণ না করাকে দায়ী করেন তিনি।

অধিকাংশ মিডিয়া হাউস (গণমাধ্যমের পরিচালক প্রতিষ্ঠান) এখন তাদের অন্যান্য ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার জন্য মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে অধ্যাপক রীয়াজ বলেন, যতদিন এই বাস্তবতা থাকবে, ততদিন প্রকৃত অর্থে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) প্রেসিডেন্ট ও টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর-ইন-চিফ রেজাওয়ানুল হক রাজা, সিজিএসের এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ করিম আব্বাসী ও ফ্রিলান্স সাংবাদিক কাজী জেসিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ

আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫