ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি, নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা

ফরিদুল আলম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

বিএনপির ‘বিজয় র‍্যালি’ উপলক্ষে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ছবি: বিএনপির মিডিয়া সেল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি। বুধবার (৬ আগস্ট) বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত র‍্যালি শুরু হয়নি। কর্মসূচি ঘিরে ঘণ্টা দেড়েক আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা–কর্মীরা।

মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নয়াপল্টনে হাজির হয়েছেন নেতা–কর্মীরা। বিএনপির অনেক নেতা–কর্মী মিছিল নিয়ে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেকে।

বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

বিজয় র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ র‍্যালির মাধ্যমে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনকে আরও বেগবান করার বার্তা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি, নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫