ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

সুন্দরবন থেকে থেকে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক করেছে কোস্ট গার্ড।  এ সময় তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকরা হলেন—  মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গিয়েছে— এমন খবরে মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা আসাবুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

আপডেট সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫