ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার নয়, দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ

ফরিদুল আলম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার নয়, রাজনীতিবিদরা বাংলাদেশ চালাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, এজন্য একে অন্তর্বর্তী সরকার বলা হয়।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আমি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করি গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত ১৬ বছরকে রিভিউ করলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন-আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের নিশ্চয়ই মনে আছে এক বছর আগের ঘটনা। জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে সাবেক প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা কে কী বলেছিলেন-তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা! ওটাকে কি আমি সাংবাদিকতা বলব? রক্ষা করব তাকে, আপনি বলুন আমাকে।

সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে),..যাই বলুন, দলীয়ভাবে বিভক্ত হতে হতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আমরা করব না? তারপর বলব-সাংবাদিকতার জন্য অন্যের কাছে চাইব। চাইব অবশ্যই চাইব।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের একটি সম্পাদক পরিষদের পাল্টা বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছে রাজনীতির জন্য। প্লেইন অ্যান্ড সিম্পল জিনিস-সেটা রাজনীতির জন্য দলীয় বিবেচনায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অন্তর্বর্তী সরকার নয়, দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ

আপডেট সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫